Reporter : Shreya Chakraborty, 18.05.2026, Kolkata : বাংলা চলচ্চিত্র জগতে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব ঠিক কতটা পড়তে চলেছে? বদলাবে কি শুধুই প্রশাসনিক কাঠামো, নাকি তার সরাসরি প্রভাব পড়বে Tollywood-এর সিনেমা তৈরির ধরণ, স্বাধীনতা এবং সৃজনশীলতার উপরেও? এই প্রশ্নই এখন ঘুরছে টলিপাড়ার অন্দরমহলে।
দীর্ঘদিন ধরেই বহু পরিচালক ও প্রযোজকদের অভিযোগ ছিল, বিভিন্ন নিয়ম ও বাধ্যবাধকতার কারণে অনেক সময় পর্যাপ্ত বাজেট না থাকা সত্ত্বেও লোকসান মেনেই কাজ করতে হয়েছে। Federation-এর একাধিক নিয়ম মেনে চলতে গিয়ে স্বাধীনভাবে পরিকল্পনা বাস্তবায়ন করাও অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে উঠেছিল। রাজনৈতিক পরিবর্তনের পর সেই পরিস্থিতির কতটা বদল হবে, সেটাই এখন বড় প্রশ্ন।
চলচ্চিত্র তৈরির সংখ্যা কি সত্যিই বাড়বে? নাকি নিয়মের জটিলতা ও প্রশাসনিক চাপের কারণে আবারও সৃজনশীলতা আটকে পড়বে নির্দিষ্ট কাঠামোর মধ্যে? নতুন প্রজন্মের পরিচালক ও লেখকদের মনে এই প্রশ্নও সমানভাবে উঠে আসছে।
এছাড়াও theatrical release-এর ক্ষেত্রে দীর্ঘদিনের বিভিন্ন নিয়ম ও সীমাবদ্ধতায় পরিবর্তন আসবে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে। কারণ অনেক নির্মাতারই দাবি, ভালো content থাকা সত্ত্বেও সঠিক release platform বা পর্যাপ্ত screen না পাওয়ার কারণে বহু ছবি দর্শকের কাছে পৌঁছতেই পারেনি এতদিন।
অন্যদিকে, স্বল্প দৈর্ঘ্যের ছবি বা short film-এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। OTT এবং digital platform-এর যুগে short film কি আরও বেশি গুরুত্ব পাবে? স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য কি তৈরি হবে নতুন কোনো roadmap?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন মুখদের উঠে আসার পথ কতটা সহজ হবে? শুধুই পরিচিত নাম নাকি সত্যিই প্রতিভা পাবে সমান সুযোগ— সেদিকেও নজর থাকবে ইন্ডাস্ট্রির ও আমাদের।
একইসঙ্গে অভিনেতা ও অভিনেত্রীদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং মানসিক সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কারণ সুস্থ কর্মপরিবেশ ছাড়া সুস্থ শিল্পচর্চা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের।
এখন দেখার, রাজনৈতিক পরিবর্তনের এই নতুন অধ্যায় বাংলা চলচ্চিত্র শিল্পে সত্যিই ইতিবাচক পরিবর্তন আনে, নাকি পুরনো সমস্যাগুলিই নতুন রূপে ফিরে আসে। KICI TV News-এর পক্ষ থেকে আমরা নজর রাখব প্রতিটি আপডেটের উপর।
Reported and Written by Shreya Chakraborty.