Reporter : Shreya Chakraborty, 25.5.2026 – Kolkata : বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে যে কয়েকটি নাম সময়ের সীমানা ছাড়িয়ে আজও প্রজন্মের আবেগ হয়ে রয়েছে, তাদের মধ্যে অন্যতম হল Rupam Islam। কবিতা, প্রতিবাদ, জীবনবোধ আর রকের বিস্ফোরক শক্তিকে একসঙ্গে মিলিয়ে বাংলা গানের জগতে এক নতুন ভাষা তৈরি করেছিলেন তিনি। তাঁর হাত ধরেই বাংলা রক শুধুমাত্র শহুরে তরুণদের নয়, সাধারণ মানুষের মনেও গভীর জায়গা করে নিয়েছে।
Fossils ব্যান্ডের মাধ্যমে “একলা ঘর”, “হাঁসনুহানা”, “আরো একবার”-এর মতো একাধিক কালজয়ী গান উপহার দিয়ে বাংলা সংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন রূপম ইসলাম। দুই দশকেরও বেশি সময় ধরে তাঁর গানের কথা, মঞ্চ উপস্থিতি এবং অনন্য কণ্ঠ বাংলা ব্যান্ড সংগীতকে দিয়েছে এক আলাদা পরিচয়। Fossils আজ শুধুমাত্র একটি ব্যান্ড নয়, বহু মানুষের আবেগ ও জীবনযাপনের অংশ।
এবার সেই আবেগকেই আরও বড় আকারে নিয়ে আসছে “Fossils Khas Mohajhor”। শহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক Netaji Indoor Stadium-এ আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা লাইভ কনসার্ট। অনুষ্ঠানের আয়োজনে রয়েছে Festivity Factor। অনুষ্ঠানের কো-প্রেজেন্টার হিসেবে রয়েছে Planet E3 এবং এক্সক্লুসিভ রেডিও পার্টনার হিসেবে রয়েছে Red FM 93.5।
জানা গিয়েছে, এই কনসার্টে প্রায় তিন ঘণ্টার এক বিশাল লাইভ পারফরম্যান্সে ফসিলস পরিবেশন করবে তাদের জনপ্রিয় সব গান, সঙ্গে থাকবে নতুন অ্যালবাম “F7”-এর বিশেষ পরিবেশনাও। আয়োজকদের দাবি, এটি শুধুমাত্র একটি কনসার্ট নয়, বরং বাংলা রকের এক বিশাল উদযাপন।
বাংলা রকের অনুরাগীদের কাছে তাই এখন একটাই অপেক্ষা — ৭ জুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে “মহাঝড়”-এর সাক্ষী হওয়ার।
“আর এখন শুধু অপেক্ষা ৭ জুনের সেই রাতটার…
যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজারো গলায় একসঙ্গে ভেসে উঠবে —
‘একলা ঘর আমার দেশ…’
কখনও আবেগ ছুঁয়ে যাবে ‘হাঁসনুহানা’,
আবার কখনও পুরো স্টেডিয়াম গর্জে উঠবে ‘আরও একবার রাজি আমি…’
কারণ Fossils শুধুই একটা ব্যান্ড নয়,
বাংলা রকের হৃদস্পন্দন।”
কি আপনারা থাকছেন তো ?
Reported and Written by Shreya Chakraborty.