Reporter : Shreya Chakraborty, 18.05.2026, Kolkata : দর্শকদের মন জয় করে আজ বিশ্বজুড়ে এক নতুন বিনোদনের নাম হয়ে উঠেছে K-Drama। শুধু True Beauty বা The Glory নয়, See You in My 19th Life, Bon Appetit, Your Majesty-এর মতো সিরিজও Gen Z-দের মধ্যে তৈরি করেছে প্রবল উন্মাদনা।
কিন্তু প্রশ্ন হলো, কেন K-Drama এত জনপ্রিয়? কেন Hollywood বা Bollywood-এর থেকেও আজকের প্রজন্ম K-Drama-র প্রতি এতটা আকৃষ্ট?
বিশেষজ্ঞদের মতে, K-Drama-র গল্প বলার ধরণই একে আলাদা করে তুলেছে। প্রতিটি গল্পে থাকে আবেগ, সম্পর্কের গভীরতা, রহস্য, এবং জীবনের ছোট ছোট অনুভূতির সুন্দর উপস্থাপনা। তাদের cinematography, soft colour correction, aesthetic framing এবং realistic acting দর্শকদের যেন এক অন্য জগতে নিয়ে যায়। প্রেমের দৃশ্যগুলো এতটাই সুন্দর ও অনুভূতিপূর্ণভাবে দেখানো হয় যে, অনেকেরই মনে হয়— “আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে।”
K-Drama দেখলেই যেন এক ধরনের “autumn feel” অনুভব হয়। শান্ত আবহ, নরম আলো, বৃষ্টিভেজা রাস্তা, cozy café culture— সব মিলিয়ে এক cinematic emotion তৈরি করে।
আসলে যেগুলো আমরা K-Drama নামে দেখি, সেগুলোর অধিকাংশই দক্ষিণ কোরিয়ার television series। বর্তমানে এগুলো web series আকারে বিশ্বজুড়ে আরও সহজলভ্য হয়ে উঠেছে। যদিও K-Drama-র episode সংখ্যা অনেক সময় বেশ lengthy হয়, তবুও শক্তিশালী screenplay ও storytelling-এর কারণে কখনও একঘেয়ে লাগে না।
এছাড়াও Korean fashion, branded outfits, flawless makeup style এবং stylish presentation Gen Z-দের আরও বেশি আকৃষ্ট করছে। আর সেই কারণেই আজ K-Drama-র অভিনেতারাই হয়ে উঠেছেন গোটা বিশ্বের নতুন crush।
তবে শুধু গল্প বা অভিনয় নয়, K-Drama আজ এক নতুন lifestyle trend-এ পরিণত হয়েছে। সম্পর্ক, emotion, fashion থেকে শুরু করে music— সবকিছু মিলিয়ে K-Drama এখন Gen Z সংস্কৃতির এক বড় অংশ।
আপনাদের কী মনে হয়? কেন K-Drama-র প্রতি এতটা আকর্ষণ বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে? আর আপনাদের সবচেয়ে প্রিয় K-Drama কোনটি? Comment করে অবশ্যই জানাতে ভুলবেন না ।
Reported and Written by Shreya Chakraborty.