Tuesday

19-05-2026 Vol 19

প্রচার বিমুখ, তবু অপ্রতিরোধ্য সোমলতা ।

Reporter : Shreya Chakraborty, 19.05.2026, Kolkata : বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর, আবেগঘন পরিবেশন এবং আধুনিকতার সঙ্গে শিকড়ের মেলবন্ধনের মাধ্যমে বরাবরই শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন Somlata Acharyya Chowdhury। আর সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন কাজ, ইউটিউব রিলিজ এবং বিশেষ মিউজিক্যাল কোলাবরেশনের মাধ্যমে আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি তাঁর নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত একাধিক গান ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। বিশেষ করে সংগীত পরিচালক Joy Sarkar-এর সঙ্গে তাঁর সাম্প্রতিক কাজ ‘মেঘ বলেছে যাব যাব’ নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। ইতিমধ্যে সেই গান ছাড়িয়েছে 800k+ । মেলোডি, আধুনিক অ্যারেঞ্জমেন্ট এবং সোমলতার কণ্ঠের আবেগ— সব মিলিয়ে এই জুটি আবারও প্রমাণ করেছে কেন তাঁরা বাংলা সংগীতের অন্যতম প্রিয় নাম।
অন্যদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত “না যেও না” গানটিও দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে। Bhootchakra Pvt. Ltd. ছবির এই গানটিতে সোমলতার কণ্ঠ যেন গল্পের আবেগকে আরও গভীর করে তুলেছে। গানটির সুর, কথার অনুভূতি এবং তাঁর পরিবেশন— সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ঝড় উঠেছে।
এছাড়াও, বহুল চর্চিত “Dairy Milk গানে মিষ্টি যুগলবন্দি”-তে Upal Sengupta-র সঙ্গে সোমলতার যুগল পরিবেশন নতুন করে ফিরিয়ে এনেছে একরাশ নস্ট্যালজিয়া। বিশেষ করে “ভিনদেশি তারা × দেখেছি রূপসাগরে” মেলবন্ধনটি দর্শকদের আবেগে ভাসিয়েছে। আর এই পরিবেশনায় গিটারে সঙ্গত দিয়েছেন Joy Sarkar। অনেক দর্শকের মন্তব্যে উঠে এসেছে— “ভিনদেশি তারা” গানটি আবার নতুনভাবে সোমলতার কণ্ঠে পূর্ণাঙ্গভাবে রিক্রিয়েট করা হোক।

শুধু আধুনিক গান নয়, সম্প্রতি প্রকাশিত তাঁর রবীন্দ্রসংগীতও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। রবীন্দ্রনাথের গানের আবেগ, উচ্চারণের স্বচ্ছতা এবং নিজস্ব গায়কির ভঙ্গিমায় সোমলতা আবারও মনে করিয়ে দিয়েছেন কেন তিনি বাংলা গানের অন্যতম বহুমাত্রিক শিল্পী। আধুনিক, ফোক, সিনেমার গান থেকে রবীন্দ্রসংগীত— প্রতিটি ধারাতেই তিনি নিজের স্বকীয়তা ধরে রেখেছেন।
এখন প্রশ্ন উঠছে— বর্তমান বাংলা গানের ধারায় সোমলতার এই ধারাবাহিক কাজ এবং নতুন নতুন মিউজিক্যাল এক্সপেরিমেন্ট কি আবারও শ্রোতাদের বাংলা গানের প্রতি নতুন করে আকৃষ্ট করছে?

ডিজিটাল প্ল্যাটফর্মের এই যুগে তাঁর গান কি নতুন প্রজন্ম ও পুরনো শ্রোতাদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করতে পারছে?

আর আপনাদের সবচেয়ে প্রিয় Somlata Acharyya Chowdhury-র কোন গান?
“ভিনদেশি তারা”, “দেখেছি রূপসাগরে”, “না যেও না” নাকি তাঁর কোনও রবীন্দ্রসংগীত?
নিজেদের মতামত অবশ্যই জানাতে থাকুন KICI TV News-এর কমেন্ট বক্সে।

Reported and Written by Shreya Chakraborty.

Editor